ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
রাজধানীতে সাত রুটে ৮৬১ বাস নিয়ে চালু হচ্ছে নতুন ব্যবস্থা
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট র্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতটি পরিবহন কোম্পানির অধীনে এসব রুটে চলবে ৮৬১টি বাস। প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ এসব রুটে নতুন ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে রোববার (১ নভেম্বর)।